Monday, October 1, 2007

pipette science


পিপেটিং...সাবধান!
আজকে একটা ইন্টারেস্টিং লেখা পড়লাম...পিপেটিং নিয়ে। এরা বলছে ঠান্ডা স্যাম্পল আর গরম স্যাম্পল দুইটাই সঠিক ভাবে আয়তন মাপতে বাঁধা সৃষ্টি করে।ধর একটা ঠান্ডা স্যাম্পল ৪ ডিগ্রীতে আছে ।টিপস বদল না করে একই টিপস দিয়ে কাজ করলে প্রথম বার আসল আয়তনের থেকে বেশি স্যাম্পল উঠবে। কারণ তরল অংশের উপরের ফাঁকা জায়গাটুকুর বাতাস ঠান্ডা হয়ে সংকুচিত হয়ে যাবে , ফলে আসলের চেয়ে বেশি তরল উঠে। যখন দ্বিতীয় বার উঠাব তখন ফাঁকা অংশের বাতাস প্রথমে টিপসের অলরেডি ঠান্ডা অংশ দিয়ে পাস করে এবং তারপর আরো উপরে উঠে ..যেই অংশটা (টেপেড অঞ্চল) গরম ফলে তাপমাত্রা বাড়ে.....বাতাস প্রসারিত হয় এবং স্যাম্পল কম উঠে। এবং এর পর থেকে প্রতিবারই কম পরিমাণ উঠে। অর্থাৎ ঠান্ডা স্যাম্পেল প্রথমবার বেশি উঠে এবং এর পর থেকে কম উঠে।
একইভাবে গরম স্যাম্পলে প্রথমে বেশি উঠে এবং পরে ২য সাইকেল থেকে প্রতিবারই বেশি উঠে। ঠিক বিপরীত কারণে।
এই সমস্যার সমাধান হল স্যাম্পল তোলার সময়ে প্রথমটাই না নিয়ে কয়েকবার উঠানামা করে তারপর নেয়া। এতে তাপমাত্রাটা অ্যাডজাস্ট হবে।
এছাড়া একটা কারেকশন ফ্যাক্টর তারা দিয়েছেন। ভল্যুম সেটিং= টার্গেট ভল্যুম x {১-ক(স্যাম্পলের তাপমাত্রা - রুমের তাপমাত্রা)} এখানে ক=০.০০২ ডিগ্রী পার সেন্টিগ্রেড। তাহলে ১০০ মাইক্রো উঠাতে আমাকে পিপেট সেটিং করা লাগবে ৯৬ তে। যখন রুম তাপমাত্রা ২০ ডিগ্রী আর স্যাম্পল তাপমাত্রা ৪০ ডিগ্রী।
http://www.nature.com/nmeth/journal/v4/n9/full/nmeth1086.html

No comments: